শামীম আনোয়ার, সহকারী পুলিশ সুপার ( এএসপি), ৩৪ তম বিসিএস পুলিশ ক্যাডার, মেধাক্রম ১১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক ছাত্র। বিসিএস প্রস্তুতি ও প্রিলিমিনারীর জন্য বইয়ের তালিকা । শক্ত বেসিক নলেজ তৈরীর জন্য যেভাবে এবং যে বইগুলো পড়বেন । সদ্য পড়াশুনা শেষ করে চাকুরি নামক মহাযুদ্ধে যারা অবতীর্ণ হতে চলেছেন অথবা অনার্স ৩য়-৪র্থ বর্ষে পড়ছেন, কিন্তু ৪১ , ৪২ বা ৪৩তম বিসিএসসহ অন্যান্য চাকুরির পরীক্ষায় অংশ নেওয়ার প্রত্যাশায় নিজেকে অধিক কম্পিটিটিভ করতে এখন থেকেই কাজ শুরু করার কথা ভাবছেন, তাদের জন্যই মূলত এই লেখা। লেখাটি একটু বড় বিধায় ধৈর্য সহকারে পড়ুন ;আপনার মূল্যবান সময় অপচয় হবেনা কথা দিলাম। বেসিক ভাল থাকলে এ কোচিং-ও কোচিং দৌড়াদৌড়ি না করে মোটামুটি চলনসই পড়াশুনা দিয়েই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যেতে পারে, পক্ষান্তরে বেসিক দুর্বল থাকলে দিনরাত নির্ঘুম অধ্যবসায়ও রূপ নিতে পারে ব্যর্থতায়- উঠতে বসতে সবাই বলে থাকেন, এমনই প্রচলিত একটি ধারনা এটি। কিন্তু প্রশ্ন হল এই বেসিক বা ফাউন্ডেশনের স্বরুপটি ঠিক কি! এসম্পর্কে অনেকেরই ধারনাগত অস্পষ্টতা আছে। এটি কি এমন কিছু, যা...