বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ তারিখ: ০৭ জানুয়ারী ২০২১
পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অন্যূন ০৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ২৭,১০০ টাকা।
আবেদন নিয়ম: সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে; নিয়ােগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে; আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগতযােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ৫০০/- (পাঁচশত) টাকার পােস্টাল অর্ডার প্রকল্প পরিচালক, “বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (১ম সংশােধিত)” শীর্ষক প্রকল্পের অনুকূলে প্রদান করতে হবে।
আবেদন শেষ তারিখ: ০৭ জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


Comments
Post a Comment