প্রাথমিকে ৩২ হাজার ৫৭৭ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে
⏩ আবেদন ফি প্রায় ১৭০ টাকা
- আগামী ২০ অক্টোবরের মধ্যে তা প্রকাশের প্রস্তুতি চলছে।
- অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য এক মাস সময় দেয়া হবে
- সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
- সিদ্ধান্ত অনুযায়ী আগের সব কোটা বাতিল করা হয়েছে। কোটাগুলো হলো-
- মুক্তিযোদ্ধা,
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,
- আনসার-ভিডিপি,
- প্রতিবন্ধী ও
- জেলা কোটা।
- এখন সহকারী শিক্ষকদের যোগদানকালেই ১৩তম গ্রেড দেয়ার সিদ্ধান্ত হওয়ায় কোটা বাতিল করা হয়েছে।
- তবে নির্ধারিত ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা বহাল থাকছে।
- এগুলোর মধ্যে আবার প্রতিটিতে ২০ শতাংশ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা অনুসরণ করা হবে।
- নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক (সম্মান), স্নাতক (পাস) বা সমমান ডিগ্রি।
- বুয়েট ও টেলিটকের সহায়তায় এবার আবেদন গ্রহণ, প্রশ্নপত্র পাঠানো, খাতা মূল্যায়ন ও ফলাফল প্রকাশ করা হবে।
Source: দৈনিক কালের কন্ঠ
Comments
Post a Comment